
কোনাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে লতাবনিয়া স্টেশনে প্রবেশের আগ মুহূর্তের সড়কটির বর্তমান অবস্থা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের একটি অংশ ইতোমধ্যে ভাঙনের মুখে পড়েছে এবং বর্ষার পানির প্রবাহ অব্যাহত থাকলে যেকোনো সময় মূল সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
বিষয়টি আরও উদ্বেগজনক এ কারণে যে, এই সড়ক দিয়ে নিয়মিত জনপ্রতিনিধি, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যাতায়াত করেন। তারপরও সমস্যাটি দৃশ্যমান হওয়ার পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়া প্রশ্নের জন্ম দেয়। স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত ভাঙনের বিস্তার প্রত্যক্ষ করছেন এবং সম্ভাব্য দুর্ভোগের আশঙ্কায় রয়েছেন।
আমাদের প্রশ্ন, সড়কটি সম্পূর্ণ ভেঙে পড়ে জনদুর্ভোগ চরমে পৌঁছানোর পরেই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পড়বে? প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে ক্ষয়ক্ষতি হওয়ার পর সংস্কারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি।
জনস্বার্থে কোনাখালী ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান, সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত, স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। জনগণের দুর্ভোগ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এখনই প্রয়োজন দায়িত্বশীল পদক্ষেপ।
এ.জে. নেজামউদ্দিন
সম্পাদক
সম্পাদক: এ.জে. নেজামউদ্দিন ।। প্রকাশক: আবুল বশর
মোবাইল: ০১৮১৫-৩৭১৩৯৬, ০ ১৮৭১-৫৭৫২৮৮, নিউজ মেইল: matamuhuribarta24@gmail.com