
মোহাম্মাদ সাগর।। মৌলভীপাড়া প্রতিনিধি
মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়া পূর্ব দিকের প্রায় এক হাজার ফুট সড়ক দীর্ঘদিন ধরে অতিরিক্ত কর্দমাক্ত হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে যাতায়াতকারী মুসল্লি এবং সাধারণ পথচারীদের নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা বিরাজ করলেও এখনো কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সাধারণ মানুষ ও ছাত্রজনতা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
সম্পাদক: এ.জে. নেজামউদ্দিন ।। প্রকাশক: আবুল বশর
মোবাইল: ০১৮১৫-৩৭১৩৯৬, ০ ১৮৭১-৫৭৫২৮৮, নিউজ মেইল: matamuhuribarta24@gmail.com