
ঘটনায় নৌকার মাঝি রাসেল (৪৫) গুরুতর আহত হন। এছাড়া নৌকায় থাকা আরও দুইজন সামান্য আহত হয়েছেন।
আহত মাঝি রাসেল জানান, সকালে তিনি কামরাঙ্গীরচর ঘাটে বৃষ্টির কারণে বসে চা পান করছিলেন। এ সময় সাব্বির তাকে নৌকা ছাড়তে চাপ দেন। পরে নৌকাটি পটকাজোড় ঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা সাব্বির নৌকার ওপর ঢলে পড়েন। এ সময় তার নিজের শরীরেরও এক পাশ অবশ হয়ে যায়। পরে এক হাতে নৌকা চালিয়ে তীরে ভিড়ালে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই দাবি করেন, তার ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডাক্তারি পরিক্ষায়ও হার্ট অ্যাটাকের কথা বলেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সাব্বির বজ্রপাতের ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, বিষয়টি তার জানা নেই এবং পরিবারের পক্ষ থেকে কেউ এখনো পুলিশকে অবহিত করেনি।
সম্পাদক: এ.জে. নেজামউদ্দিন ।। প্রকাশক: আবুল বশর
মোবাইল: ০১৮১৫-৩৭১৩৯৬, ০ ১৮৭১-৫৭৫২৮৮, নিউজ মেইল: matamuhuribarta24@gmail.com