ব্রেকিং নিউজ
মাতামুহুরী বার্তা
৩১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর পথে গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন

ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

নিজস্ব প্রতিবেদক | মাতামুহুরী বার্তা

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত থেকে বুধবার (২৯ জুলাই) ভোরের মধ্যে যশোরের ঝুমঝুমপুর (ধুমধুমপুর) এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর নির্দেশে ডেভিড ইমন অবৈধভাবে ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তার গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়। বিভিন্ন রুট পরিবর্তন করে তিনি ঢাকার দিক হয়ে খুলনা-যশোর সীমান্তের দিকে এগোলেও শেষ পর্যন্ত যশোরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, দীর্ঘদিন ধরে ডেভিড ইমন পুলিশের নজরদারিতে ছিলেন। তিনি বিভিন্ন সময় বিদেশে অবস্থানের গুজব ছড়িয়ে আত্মগোপনে থাকলেও বাস্তবে দেশে থেকেই অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে পুলিশের দাবি।

পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা এবং পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযানও পরিচালনা করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন সংগ্রামে সফল এক আদর্শ শিক্ষক: মাস্টার কমর উদ্দিন আহমদ (বিএ, বিএড)

কোনাখালীতে ৫ আগস্ট ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি

ভারতে পালানোর পথে গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১০

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১২

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৩

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৪

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৫

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৬

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৭

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৮

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৯

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

২০