ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৬ মে ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিদ্যুতের ছেঁড়া তার বৃষ্টির পানিতে, ব্যবসায়ীর মৃ’ত্যু

রাজধানীর কদমতলী থানার জুরাইনে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রোডের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি যাত্রাবাড়ী শহীদ ফারুক স্মরণীয় রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।

আনোয়ারের আত্মীয় তৈয়ব আলী গণমাধ্যমকে বলেন, ‘ঋষিপাড়ায় শ্যালকের বাসায় কুরবানির গরু কিনে দিয়ে বাইরে যান আনোয়ার। ঋষিপাড়া মেইন রোডের পাশে বৃষ্টির জমে থাকা পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তিনি।

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট নির্মাণে সাফল্যের গল্প: পূর্ব বড় ভেওলার আব্দুল্লাহ আল রিয়াদ

পেকুয়ায় রোভার স্কাউটদের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

মাতামুহুরীর মানুষের কথা বলবে ‘মাতামুহুরী বার্তা’

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১১

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৩

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৪

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৫

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৬

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৮

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

১৯

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

২০