ব্রেকিং নিউজ
মাতামুহুরী বার্তা
২৮ অগাস্ট ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশবান্ধব প্রজন্ম গড়তে শিক্ষাঙ্গনে সোনার পাড়া ব্লু-গার্ডের কার্যক্রম।

 

পরিবেশবান্ধব প্রজন্ম গড়তে শিক্ষাঙ্গনে সোনার পাড়া ব্লু-গার্ডের কার্যক্রম।

সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়ার উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী দল ‘ব্লু-গার্ড’। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সোনার পাড়া ব্লু-গার্ডের উদ্যোগে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সোনার পাড়ার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন মডেল নূরানি একাডেমিতে এ সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়।

সচেতনতামূলক সেশনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা পরিবেশ দূষণমুক্ত রাখা, প্রকৃতি সংরক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে নিজেদের ভাবনা রং-তুলির মাধ্যমে তুলে ধরে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কার্যক্রমটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সোনার পাড়া ব্লু-গার্ড দলের সদস্য রোকসানা আক্তার জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবারের সচেতনতামূলক কার্যক্রমে সোনার পাড়া অঞ্চলের ব্লু-গার্ড দলের ১০ জন সক্রিয় সদস্য অংশগ্রহণ করেন।

তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণে শুধু বড়দের নয়, শিশু-কিশোরদেরও শুরু থেকেই সচেতন করে তুলতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের পরিবেশবান্ধব সমাজের নেতৃত্ব দেবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতামূলক কার্যক্রমকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

ব্লু-গার্ডের সদস্যরা জানান, সমুদ্র ও উপকূলীয় পরিবেশ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ আরও কার্যকর ও টেকসই হবে। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার কমানো, যেখানে-সেখানে বর্জ্য না ফেলা এবং সমুদ্র ও উপকূলকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করা জরুরি।

উল্লেখ্য, এ কার্যক্রমটি ‘ফিশারিজ লাইভলিহুড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটিতে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর, কক্সবাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব প্রজন্ম গড়তে শিক্ষাঙ্গনে সোনার পাড়া ব্লু-গার্ডের কার্যক্রম।

জীবন সংগ্রামে সফল এক আদর্শ শিক্ষক: মাস্টার কমর উদ্দিন আহমদ (বিএ, বিএড)

কোনাখালীতে ৫ আগস্ট ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি

ভারতে পালানোর পথে গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১০

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১১

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১২

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৩

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৫

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৬

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৭

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৮

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৯

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

২০