ব্রেকিং নিউজ
মাতামুহুরী বার্তা
৫ অগাস্ট ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবন সংগ্রামে সফল এক আদর্শ শিক্ষক: মাস্টার কমর উদ্দিন আহমদ (বিএ, বিএড)

জীবন সংগ্রামে সফল এক আদর্শ শিক্ষক: মাস্টার কমর উদ্দিন আহমদ (বিএ, বিএড)

মাতামুহুরী উপজেলার (বৃহত্তর চকরিয়া) পূর্ব কোনাখালীর ঐতিহ্যবাহী ও স্বনামধন্য কালু সিকদার পরিবারে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন মাস্টার কমর উদ্দিন আহমদ। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী ও শিক্ষানুরাগী। প্রতিকূলতাকে জয় করে তিনি নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি সরকারি ডিগ্রি কলেজ থেকে স্নাতক এবং চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। নিজেকে একজন দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে তিনি সবসময় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছেন।

শিক্ষকতা জীবনের শুরু হয় ১৯৮৯-৯০ সালে মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসায়। পরবর্তীতে ১৯৯২-৯৩ সালে ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসায় দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৩ সালের অক্টোবর থেকে অদ্যাবধি কোনাখালী হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসায় সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিনয়ী ব্যক্তিত্ব, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলীর জন্য তিনি এলাকায় সর্বমহলে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর দীর্ঘ কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আল্লাহ তাআলা তাঁকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং উত্তম আমলের তাওফিক দান করুন। আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন সংগ্রামে সফল এক আদর্শ শিক্ষক: মাস্টার কমর উদ্দিন আহমদ (বিএ, বিএড)

কোনাখালীতে ৫ আগস্ট ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি

ভারতে পালানোর পথে গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১০

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১২

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৩

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৪

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৫

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৬

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৭

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৮

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

১৯

সারা দেশে “প্রতিনিধি নিয়োগ দিচ্ছে News DBN”

২০