
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক এবং চট্টগ্রামের প্রথম শহীদ, কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের সন্তান শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ জুন ২০২৬) তারা শহীদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তারা শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
জিয়ারত শেষে শহীদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদ। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তারা শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত। তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।
মন্তব্য করুন